দেশ সেরা বাইমহাটি প্রাথমিক বিদ্যালয়

২০১৯ সালের জাতীয় শিক্ষা পদকের জন্য শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে টাঙ্গাইল জেলার মির্জাপুরের বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। রোববার এই তালিকা চূড়ান্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ জেলা প্রশাসকসহ বিভিন্ন শ্রেণিতে সেরা হওয়াদের নামও চূড়ান্ত করা হয়েছে।