গতকাল এ মাসের ফিফা র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। মাঝে করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক পর্যায়ে কোনো খেলা হয়নি, তাই ফিফা র্যাঙ্কিং নিয়ে খুব একটা আগ্রহ ছিল না কারও। সেপ্টেম্বরের পর ইউরোপে ফুটবল ফিরলেও বিশ্বজুড়ে আন্তর্জাতিক ফুটবল ফিরেছে এই অক্টোবরেই। বহুদিন পর তাই ফিফা র্যাঙ্কিং নিয়ে একটু নড়েচড়ে বসার সুযোগ ছিল। তবে র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে কোনো নড়চড় হয়নি। ভাগ্য বদলায়নি বাংলাদেশেরও। ফিফা র্যাঙ্কিংয়ে আগের অবস্থানেই আছে বাংলাদেশ। গতকাল প্রকাশিত র্যাঙ্কিংয়ে আগের মতোই ১৮৭তম স্থানে আছে বাংলাদেশ।






