সাজু খাদেম জন্মদিনটা পরিবারের সঙ্গে দিনটা বাসায় কাটাবেন

প্রায় প্রতিবছরই দিনটি তাঁর কেটে যায় শুটিং বা অনুষ্ঠান করে। গত বছর সিদ্ধান্ত নিয়েছিলেন, পরের বছর আর সেটা করবেন না; বরং পরিবারের সঙ্গে দিনটা তিনি বাসায় কাটাবেন। আজ তাই শুটিংয়ের কোনো শিডিউল রাখেননি সাজু খাদেম। গত রাতে শুটিং শেষ করে বাসায় ফেরার পর চমক অপেক্ষা করছিল তাঁর জন্য।জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সাজুকে ফোন করেছেন অভিনেতা জাহিদ হাসান, আরফান, যুবরাজসহ অনেক অভিনেতা, বন্ধু ও সহকর্মী। তাঁরা চেয়েছিলেন, সাজু খাদেমকে সঙ্গে নিয়ে তাঁর জন্মদিনটা বাইরে উদযাপন করবেন। কিন্তু সে সুযোগ ছিল সীমিত। পরিবারকে কথা দিয়েছেন, সময়টা তাদের সঙ্গে কাটাবেন। সাজু বলেন, ‘প্রায় প্রতিবছর দিনটা কাটে ঘরের বাইরে। এখন দেশে আছি, তাই দিনটা পরিবারে সঙ্গে কাটানোর পরিকল্পনা করেছি। ঘনিষ্ঠ অনেকেই ফোন করে বাইরে ডেকেছিল। কিন্তু স্ত্রী ও সন্তানকে কথা দিয়েছি যে আজ বের হব না। তাই তাদের সঙ্গেই সময় কাটছে। বউ ও ছেলে বললেই কিছু সময়ের জন্য বের হব।’