যুক্তরাজ্যে দিরাই-শাল্লার উপজেলার একমাত্র আর্থ-সামাজিক সংগঠন দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল গত ৫ই জুন রোজ সোমবার পূর্ব লন্ডনের মক্কা গ্রীল রেস্টুরেন্টে অনুষ্টিত হয়েছে।
সংগঠনের সভাপতি মোঃ সামছুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শহিদুল ইসলাম নজরুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ডাক্তার সৈয়দ মাশুক আহমদ।
ইফতার মাহফিল অনুষ্টানে দিরাই-শাল্লা এসোসিয়েশন ইউকের সম্মানিত সদস্য বৃন্দ দিরাই-শাল্লা উপজেলায় হাওরে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য শতাধিক বস্তা চাল (৫০কেজি করে প্রতি বস্তা) বিতরণ করার প্রতিস্রুতি ব্যক্ত করেন। সম্মানিত দানশীল সদস্যদের মধ্য থেকে এ টাকা সংগ্রহ করে শতাধিক বস্তা চাল খুব শীঘ্রই দিরাই-শাল্লা উপজেলার হত-দরিদ্রের মধ্যে বিতরন করা হবে।






