যুক্তরাজ্যে সফরত মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব আব্দুল মুকিতের সাথে মত বিনিময় সভা করেছে রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকে। মঙ্গলবার বেকেনহামের ‘বেকেনহাম কারী ক্লাব‘ রেস্টেুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মো: আব্দুল হান্নান। সাধারন সম্পাদক রুহুল ইসলাম রুলু ও সাংগঠনিক সম্পাদক মাকসুদ আলী জাকারিয়ার যৌথ পরিচালনায় বাংলাদেশ থেকে আগত বিএনপির নেতা আব্দুল মুকিত দেশের পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন।






