করোনায় রেকর্ড পরিমাণ বেড়েছে অতি ধনীদের সম্পদ

করোনা বিশ্বের অনেক মানুষকে দারিদ্র্যের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এমনকি করোনার আগের অবস্থানে ফিরে যেতে বিশ্বের যে কত সময় লাগবে, তার সঠিক অনুমান এখনো করতে পারছেন না বিশ্লেষকেরা। তবে এই করোনাই আবার অতিধনীদের পৌঁছে দিচ্ছে অনন্য উচ্চতায়। প্রযুক্তি জায়ান্টরা যেন আরও ফুলেফেঁপে উঠছেন।

সুইস ব্যাংক ইউবিএসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত বিশ্বের ধনী ব্যক্তিদের সম্পদ রেকর্ড সাড়ে ২৭ শতাংশ বেড়েছে। অর্থাৎ প্রায় ১০ দশমিক ২ ট্রিলিয়ন ডলার (১ ট্রিলিয়ন=১ লাখ কোটি)। এর আগে ২০১৭ সালে বিশ্বব্যাপী শেয়ারের দাম বৃদ্ধি পাওয়ায় ধনীদের সম্পদ ৮ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার বেড়েছিল। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ইউবিএস বলছে, কোভিড সংকটে শতকোটিপতিরা ‘অত্যন্ত ভালো’ কাজ দেখিয়েছেন। এমনকি শতকোটিপতির সংখ্যাও ২০১৭ সালের তুলনায় বেড়েছে। গতকাল বুধবার প্রকাশিত বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, মারামারিজনিত কারণে দুই দশকের বেশি সময়ের মধ্যে এই বছর প্রথমবারের মতো চরম দারিদ্র্য বাড়তে চলেছে। আর ওই প্রতিবেদনের পর সুইস ব্যাংকের এই প্রতিবেদন প্রকাশ পায়।