অক্টোবর-নভেম্বর সেশনের ও-লেভেল, এ-লেভেলের পরীক্ষা নির্ধারিত সময়ে: ব্রিটিশ কাউন্সিল

ব্রিটিশ কাউন্সিল জানিয়েছে এ বছরের অক্টোবর-নভেম্বর (২০২০) সেশনের ইন্টারন্যাশনাল জিসিএসই, আইজিসিএসই, ও-লেভেল এবং এ-লেভেল পর্যায়ের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে । এ বিষয়ে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে বলেও জানিয়েছে ব্রিটিশ কাউন্সিল।