অবশেষে মিনু মমতাজের দাফন সম্পন্ন

আজ বেলা একটার দিকে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিমের সঙ্গে যখন কথা হয়, তখন তিনি সেই হাসপাতাল থেকে বের হচ্ছিলেন। নাসিম জানান, সংগঠনের পক্ষ থেকে তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিলের কিছু অংশ মওকুফ করিয়েছেন। বাকি টাকা পরিশোধ করা হয়েছে অভিনয় শিল্পী সংঘের তহবিল থেকে। সাধারণ সম্পাদক নাসিম বলেন, ‘আমরা রাতে জানতে পারার পর থেকেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি। আজ আমরা সংগঠনের পক্ষ থেকে বাকি টাকা দিয়ে মরদেহ মর্গ থেকে রিলিজের ব্যবস্থা করি। বাদ জোহর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়।’ এ সময় এই প্রয়াত অভিনেত্রীর ছেলে, পুত্রবধূ ও নাতি–নাতনিরা উপস্থিত ছিলেন।