করোনায় আক্রান্ত আবু জায়েদ

করোনা পজিটিভ হয়েছেন জাতীয় ক্রিকেট দলের পেসার আবু জায়েদ। এর আগে জাতীয় দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষায় ‘বর্ডার লাইন পজিটিভ’ এসেছিল তাঁর। গতকাল আরেক দফা পরীক্ষায় পুরোপুরি ‘পজিটিভ’ হয়েছেন তিনি। তাঁকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনে আইসোলেশনে রাখা হয়েছে। তবে জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া ২৭ ক্রিকেটারের ২৬ জনই করোনা নেগেটিভ।

বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, ‘রাহীকে (আবু জায়েদ) আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হবে। কোভিড নির্দেশনা মেনে তাঁর চিকিৎসা হবে এবং সামনে আরও পরীক্ষা করা হবে।’