ইস্ট লন্ডন মসজিদ এবং লন্ডন মুসলিম সেন্টার পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপুত্র ও পুত্রবধু। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দ্যা ডিউক এন্ড ডাচেস অফ কেমব্রিজ প্রিন্স উইলিয়াম এন্ড কেট ইস্ট লন্ডন মসজিদ এবং লন্ডন মুসলিম সেন্টার পরিদর্শন আসলে তাকে স্বাগত জানান মসজিদ কমিটির নেতৃবৃন্দ। প্রিন্স উইলিয়াম এন্ড কেট এই প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবী এবং উপকারভোগীদের সাথে কথা বলেন। তারা লকডাউন চলাকালিন সময়ে অভাবগ্রস্থদের সহায়তার জন্য মসজিদ কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন।






