ব্রিটেনে গত তিন দিন যাবত প্রায় সাড়ে তিন হাজার করে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। করোনা মহামারি আবারো বৃদ্ধি পেতে থাকায় আজ সোমবার থেকে নতুন আইন অনুযায়ী ঘরে এবং বাইরে ছ’জনের বেশি জমায়েতকে বেআইনি বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। আর আইন লঙ্ঘনকারীকে ১শ পাউন্ড থেকে সর্বোচ্চ ৩ হাজার পাউন্ড জরিমানা আরোপের পাশাপাশি গ্রেফতার করবে পুলিশ।






