করোনার প্রাদুর্ভাবের পর থেকে বিশ্বব্যাপী সবাই ঘরবন্দী। বন্ধ স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান। বাংলাদেশেও এর ব্যতিক্রম হয়নি। হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক লকডাউন শুরুর পর শিক্ষা ও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে বেশ অনিশ্চয়তার মধ্যেই ছিলেন। এই সমস্যার সমাধান হিসেবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে ক্লাস নেওয়া শুরু করে।






