নূরএ মদিনা অর্গানাইজেশন ইউকে এর উদ্যোগে পবিত্র মাহে রামাদান এর তাৎপর্য্য নিয়ে মসজিদ আল খালিল সান্ডার্সল্যান্ডে গত ২২মে সোমবার বাদ আছর থেকে মাগরিব পর্যন্ত ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মাওলানা আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাজী সাহাবুদ্দিন খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ আব্দুর রহমান আছিম।






