টাওয়ার হ্যামলেটসে কাউন্সিল ঘরের ভাড়া উল্লেখযোগ্য পরিমাণে কমানো হয়েছে। টাওয়ার হ্যামলেটস এফোর্ডেবল কমিশনের সুপারিশের প্রেক্ষিতে নির্বাহী মেয়র জন বিগস এই নতুন ভাড়া নীতি অনুমোদন করেছেন। ২০১৫ সালে নির্বাচিত হওয়ার পর মেয়র বিগস এ বিষয়টি খতিয়ে দেখার জন্য এই কমিশন গঠন করেছিলেন। কমিশন সকল দিক পর্যালোচনা করে মেয়রের কাছে রিপোর্ট দেয়ার পর তিনি তা অনুমোদন করলেন।
কম ভাড়ার এই নীতি কার্যকর হবে যারা নতুন নির্মিত কাউন্সিল বাড়ী পাবেন তাদের ক্ষেত্রে। যারা ইতিমধ্যে বাড়ী পেয়েছেন তাদের ক্ষেত্রে এই নতুন ভাড়া নীতি অবশ্য কার্যকর হবে না। সাবেক মেয়র এবং তার হাউজিং বিষয়ক কেবিনেট মে“ার কাউন্সিলার রাবিনা খানের সময় দুই বেডরুমের নতুন কোন কাউন্সিল ফ্ল্যাটের ভাড়া নির্ধারন করা হয়েছিলো সপ্তাহে গড়ে ২৩৯.০৮ পাউন্ড।






