‘অল সিজন ফুডস’র উদ্যোগে লন্ডন মুসলিম সেন্টারে মতবিনিময়

বিলেতের অন্যতম কেইটারিং সার্ভিস ‘ অল সিজন ফুডস’র উদ্যোগে গত বুধবার ২৪ মে পূর্ব লন্ডনের হোওয়াট চ্যাপেল রোডস্থ লন্ডন মুসলিম সেন্টারে কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও এক নৈশভোজের আয়োজন করা হয়।

তরুণ সমাজ কর্মী জুনায়েদ ভুইয়ার প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব আজমল মসরু, ইস্ট লন্ডন মুসলিম সেন্টারের সেক্রেটারি জেনারেল আয়ুব খান, বিশিষ্ট সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী, কাউন্সিলার ওহিদ আহমদ, মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ইউসুফ সেলিম. ডঃ এম এ আজিজ, মাওলানা শাহ মিজানুল হক, মাওলানা আবুল হাসানাত চৌধুরী, আব্দুস সুবহান মুসা, সলিসিটর শাহ মিছবাওর রহমান, শিক্ষক মোসলেহ উদ্দিন, মাওলানা নাজমুল আলম, ফারুক আহমদ প্রমুখ।

LEAVE A REPLY