আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীত শিল্পি সৌমেন অধিকারীর কণ্ঠে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতঙ্গ হেমন্ত মুখোপাধ্যায়ের সুরকরা অতীত দিনের সেই গান গুলো শুনতে শত শত সঙ্গীত প্রেমীর মিলন মেলায় পরিণত হয়েছিল তৃতীয়বাংলা বলে খ্যাত পূর্বলন্ডন।
গত ১৯মে বিকেলে ইষ্টলন্ডনের কবি নজরুল সেন্টারে প্রথম বারের মতো আয়োজন করা হয় ‘‘আমার গানের স্বরলিপি লেখা রবে’’ নামে হেমন্ত মুখোপাধ্যায় সন্ধ্যার। আর এই সন্ধ্যা উপভোগ করতে বৃটেনের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন সঙ্গীত প্রিয় বাঙ্গালীরা।






