আলহাজ্ব আব্দুল নূরের ইসালে সোয়াব মাহফিল অনুষ্ঠিত

সিলেটের ওসমানী নগর উপজেলার সোনাতিতা (ফকির পাড়া) গ্রামের বিশিষ্ট মুরব্বী, শিক্ষানুরাগী ও ফকির পাড়া জামে মসজিদের মোতাওয়াল্লি মরহুম আলহাজ্ব আব্দুল নূরের ইসালে সোয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ মে মঙ্গলবার মরহুমের গ্রামের বাড়িতে কোরআনে খতম, ইসালে সোওয়াব ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আলেম ওলামা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারন মানুষ অংশ নেন। তারা সকলেই মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। তারা বলেন, মরহুম আব্দুল নূর সমাজের একজন গুনি ও নিবেদীতপ্রান ব্যক্তি ছিলেন। তার মাধ্যমে সমাজ উপকৃত হয়েছে। অসংখ্য ভালো কাজের মাধ্যমে তিনি স্থানীয় এলাকায় দৃষ্টান্ত রেখে গেছেন।

LEAVE A REPLY