ফেনীতে করোনাভাইরাসে কেউ আক্রান্ত না হলেও সদ্য বিদেশ ফেরত নয়জনকে তাদের নিজ নিজ বাড়িতে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে। ফেনী জেলার সিভিল সার্জন সাজ্জাদ হোসেন আজ বুধবার এ কথা জানান।
সিভিল সার্জন সাজ্জাদ হোসেন বলেন, গত দুই দিনে জেলায় বিদেশ থেকে আসা নয়জনকে তাদের নিজেদের বাড়িতে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে। তাদের ১৪ দিন পর্যবেক্ষণে থাকতে হবে। তবে এখন পর্যন্ত এই নয়জনের কারও শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। দেশে ফেরার পর তাদের বিমানবন্দরে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা না করেই ছেড়ে দেওয়া হয়েছিল। এই নয়জনের মধ্যে ছয়জন ইতালি থেকে, দুজন মধ্যপ্রাচ্য থেকে ও একজন চীন থেকে ফিরেছেন।






