লন্ডনে ছুরিকাঘাতে নিহতদের ছবি প্রকাশ: গ্রেফতার দুই

পুর্ব লন্ডনের রেডব্রিজ কাউন্সিলের সেভেন কিংসে রোববার দিবাগত রাতে একই স্থানে ছুরিকাঘাতে নিহত তিন জনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। নিহত তিন জনের মধ্যে একজন হলেন বালজিত সিং। তার বয়স ৩৪ বছর। বাকী দুজন হলেন হরিন্দার কুমার এবং নরিন্দার সিং। তাদের বয়স ২০ বছর।

নির্মান (কন্ট্রাকশন) কাজের অপরিশোধিত অর্থ নিয়ে কথা কাটাকাটির জেরে এই হত্যা কান্ডের ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ। এমন কি ঘটনার ব্যাপারে শিখ কমিউনিটির দুটি গ্রুপ জড়িত থাকতে পারে বলেও ধারনা পুলিশের। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।