জগন্নাথের পর সান্ধ্য কোর্সে ভর্তি বন্ধ করল কুমিল্লা

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পরামর্শের পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর এবার সান্ধ্য কোর্সে শিক্ষার্থী ভর্তি না করার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আজ বৃহস্পতিবারই বিশ্ববিদ্যালয় দুটি নতুন এ সিদ্ধান্তের কথা জানায়। তবে ইতিমধ্যে যাঁরা এসব কোর্সে ভর্তি হয়েছেন, তাঁরা কোর্স শেষ করার সুযোগ পাবেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবু তাহের প্রথম আলোকে বলেন, তাঁদের বিশ্ববিদ্যালয়ে যে ছয়টি বিভাগের সান্ধ্য কোর্স চালু আছে, সেগুলোয় নতুন করে আর শিক্ষার্থী ভর্তি করা হবে না। তবে ইতিমধ্যে যাঁরা ভর্তি হয়েছেন, তাঁরা কোর্স শেষ করার সুযোগ পাবেন।

LEAVE A REPLY