বাংলাদেশের মতো প্রতিবেশী দেশ ভারতেও বেড়েছে করোনার প্রকোপ। একের পর এক বলিউড তারকার নাম উঠছে করোনায় আক্রান্ত ব্যক্তিদের তালিকায়। তারকারা সবাই যেভাবে জানান, ৫৩ বছর বয়সী অক্ষয় কুমারও নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানালেন সেভাবেই। ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামের পোস্টে।
অক্ষয় কুমার লিখেছেন, ‘আজ সকালে করোনা পরীক্ষায় জানা গেল, আমি করোনায় আক্রান্ত। এই খবরটা আপনাদের জানানোর ছিল। আমি সঙ্গে সঙ্গে নিজেকে আলাদা করে ফেলেছি। বাসায় থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলছি। আপনারা যাঁরা সম্প্রতি আমার সংস্পর্শে এসেছেন, দ্রুত করোনা পরীক্ষা করান। আশা করছি, খুব তাড়াতাড়ি সেরে উঠে সেটে ফিরব।’






