৫ম বেঙ্গলি ওয়েডিং ফেয়ার

গত চার বছরের ধারাবাহিকতা বজায় রেখে আগামী ৩ নভেম্বর লন্ডনে বসছে ৫ম বেঙ্গলি ওয়েডিং ফেয়ার। দুপুর ১টা থেকে ইস্ট লন্ডনের রয়েল রিজেন্সিতে শুরু হবে এবারের ওয়েডিং ফেয়ার। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।পার্ল অ্যাডভার্টাইজিং এর উদ্যোগে ৫ম বেঙ্গলি ওয়েডিং ফেয়ারে এবারও বিশেষ আকর্ষন থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।
এই অনুষ্ঠানকে সামনে রেখে গত ২৯ অক্টোবর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় বিশাল কেক ও উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। গুরু সাউন্ডের ফাউন্ডার সান্ডি ম্যানের সঞ্চালনায় এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মেলার এমডি আহাদ আহমদ ও সিইও সোহানা আহমদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট এমদাদুল হক চৌধুরী, সেক্রেটারী মুহাম্মদ জুবায়ের , ইক্বরা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান আব্দুল হক হাবিব, রয়েল রিজেন্সির এমডি আব্দুল বারী সহ মেলার বিভিন্ন স্পনসর ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।এতে লিখিত বক্তব্য পাঠ করেন হ্যামলেট ট্রেনিং সেন্টারের এমডি জামাল আহমদ।

LEAVE A REPLY