২০২২ সালে ৪ লাখ ১১ মানুষকে দেশটিতে বসবাসের সুযোগ দিতে চায় কানাডা সরকার

কানাডার অর্থনীতির চালিকা শক্তি ও জনসংখ্যা বৃদ্ধিতে অভিবাসীদের ওপর নির্ভরশীল। তবে ২০২০ সালে এই স্থায়ী অভিবাসন সুবিধা কমে গিয়েছিল। ওই বছর ১ লাখ ৮৫ হাজার মানুষকে এ সুবিধা দেওয়া সম্ভব হয়েছিল। এর পেছনে মূল কারণ ছিল করোনাভাইরাসের মহামারি। এ মহামারির কারণে দেশটির সীমান্ত অধিকাংশ সময় বন্ধ ছিল।

এদিকে কানাডার অভিবাসনমন্ত্রীর বিবৃতিতে বলা হয়েছে, যাঁরা নতুন করে দেশটিতে স্থায়ী বসবাসের সুযোগ পেয়েছেন, তাঁদের একটি বড় অংশ কানাডায় অস্থায়ীভাবে বসবাস করছিলেন। গত ১০০ বছরের মধ্যে এতসংখ্যক অভিবাসীকে ১ বছরে স্থায়ী বসবাসের সুযোগ দেয়নি কানাডা।