হলিউড স্টাইলে খাসোগি হত্যা

তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করতে ১৫ সদস্যের স্কোয়াড নিয়োগ দিয়েছিল সৌদি আরব। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের বরাত দিয়ে আল-জাজিরা এমনটাই জানিয়েছে।

এদিকে তুরস্কের সরকার সমর্থক একটি দৈনিকের এক খবরে ওই ১৫ সদস্যের আততায়ী দলের প্রত্যেক সদস্যের নাম ও ছবি প্রকাশ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের খুঁজছে তুরস্কের কর্তৃপক্ষ।

LEAVE A REPLY