দিনবদলের সঙ্গে সঙ্গে মানুষের আচার-আচরণ, রুচি কিংবা অভ্যাস পাল্টে যায়। ভোজ্যতেলের ব্যবহারের ক্ষেত্রেও সেটা বিদ্যমান। বিশ্বব্যাপী স্বাস্থ্যসচেতন মানুষ নানাভাবে চেষ্টা করে স্বাস্থ্যকর খাদ্যপণ্য সংগ্রহ করতে। বাংলাদেশের মানুষও এর বাইরে নয়। অন্যান্য উপকরণের পাশাপাশি তেলের ব্যাপারেও সবার সচেতনতা লক্ষণীয়।
বলার অপেক্ষা রাখে না, শর্ষের তেলের জায়গা একসময় নিয়ে নেয় সয়াবিন তেল। আবার প্রয়োজনের তাগিদে সেই সয়াবিন তেলকে ক্রমশ সরিয়ে দিচ্ছে রাইস ব্রান অয়েল। এই যে গ্রহণ আর বর্জনের প্রক্রিয়া, এর মূলে কিন্তু ঘুরেফিরে আসে সেই স্বাস্থ্যসচেতনতার বিষয়। এ ক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না, বাজারে অনেক ব্র্যান্ডের রাইস ব্রান অয়েলের ভিড়ে স্বাস্থ্যসচেতন বাঙালি ঠিকই বেছে নিচ্ছে। ভরসা রাখছে ফরচুন ফর্টিফায়েড এডিবল রাইস ব্রান অয়েলে।
স্বাভাবিক তাপে সয়াবিন তেল ব্যবহারে তেমন ক্ষতি না হলেও ভাজাপোড়ায় ব্যবহারের সময় তেলটি দীর্ঘ সময় ধরে চড়া তাপে গরম করলে এর মধ্যে থাকা ‘আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড’ রূপান্তরিত হয় ‘ট্রান্স ফ্যাটি অ্যাসিডে’। এটি শরীরে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে। অন্যদিকে রাইস ব্রান অয়েলের ‘ফ্যাটি অ্যাসিড কম্পাউন্ড’ শরীরের জন্য বেশ উপকারী। বিশেষত এ তেলের ঔষধি গুণ শরীর সুস্থ রাখে। এই তেল রক্তনালি পরিষ্কার করে এবং পুষ্টির ভারসাম্য বজায় রাখে। শুধু তা-ই নয়, রাইস ব্রান অয়েল মরণব্যাধি ক্যানসার প্রতিরোধেও সহায়তা করে।






