ভুয়া তথ্য ছড়ানোর নেটওয়ার্ক বন্ধ করল ফেসবুক-টুইটার

ফেসবুক ও টুইটার প্ল্যাটফর্মে বেশ কিছু অ্যাকাউন্ট থেকে সংঘবদ্ধভাবে ভুয়া তথ্য ছড়ানোর কাজ করা হচ্ছিল। ফেসবুক ও টুইটার কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার ভুয়া তথ্য ছড়ানোর বেশ কিছু নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে।

তাদের পক্ষ থেকে বলা হয়, রাজনৈতিক ও রাষ্ট্রীয় মদদপুষ্ট এক ডজনের বেশি ভুয়া তথ্য ছড়ানোর নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব নেটওয়ার্ক বিভিন্ন দেশে সক্রিয় থেকে তাদের প্ল্যাটফর্মে ব্যবহারকারীর সঙ্গে প্রতারণা চালিয়ে যাচ্ছিল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পৃথক বিবৃতিতে দুটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, তারা ভুয়া অ্যাকাউন্ট শনাক্তের পাশাপাশি ৩ হাজার ৫০০ অ্যাকাউন্ট বাতিল করেছে। এসব অ্যাকাউন্ট ভুয়া পরিচয় ব্যবহার করে তৈরি।  অ্যাকাউন্টগুলোর কার্যক্রম সন্দেহজনক ছিল।