সোনার ভরি ৫৩ হাজার টাকা ছাড়িয়ে গেল

আন্তর্জাতিক বাজারে সোনার দর বেড়েছে। সে জন্য দেশের বাজারেও সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার ভরি হবে ৫৩ হাজার ৩৬৩ টাকা। সোনার নতুন দর কাল বুধবার কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির সিদ্ধান্ত জানায়। সর্বশেষ গত ৩ জুলাই ভরিতে ২ হাজার ৪১ টাকা টাকা বৃদ্ধি করেছিল জুয়েলার্স সমিতি।

LEAVE A REPLY