সোনার দাম কমেছে

বিশ্ববাজারে সোনার দর নিম্নমুখী থাকায় দেশের বাজারে মূল্যবান এই ধাতুর দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে হবে ৭৩ হাজার ৮৩৩ টাকায়। নতুন দর আজ বুধবার থেকে সারা দেশে কার্যকর হয়েছে।