করোনার কারণে দেওয়া লকডাউন শিথিল করছে ফ্রান্স। জরুরি প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি অন্য দোকানও খোলার অনুমতি দেওয়া হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ গতকাল মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ তথ্য জানান। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মাখোঁ বলেছেন, ক্রিসমাসের সময়ে মানুষজন তাঁদের পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন। তবে পানশালা ও রেস্তোরাঁ ২০ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।
করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে দেশটিতে করোনায় সংক্রমণ শনাক্ত হয়েছে ২২ লাখ মানুষের। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৫০ হাজারের বেশি মানুষের।






