সিলেটের পাঁচ পর্যটনকেন্দ্র পর্যটকদের ভিড়

জাফলং বা বিছনাকান্দিতে পাথরের মাঝ দিয়ে ছলাৎ ছলাৎ পানির আওয়াজ। পাহাড়ের বুক চিরে গড়িয়ে নামা ঠান্ডা পানি। লালা খালের স্বচ্ছ পানিতে নৌকাভ্রমণ। বাংলাদেশের একমাত্র ‘সোয়াম্প ফরেস্ট’ রাতারগুল জলারবনে পানির মধ্যে ভেসে ওঠা অরণ্য দেখতে নৌকায় ঘুরে বেড়ানো। উঁচু পাহাড়ে ভারত থেকে নেমে আসা মায়াবী ঝরনার পানি। এসব স্থানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেই সিলেটে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা।

ঈদের ছুটিতে সিলেট বিভিন্ন পর্যটনকেন্দ্রের সৌন্দর্য উপভোগ করতে অনেকেই সপরিবারে ছুটে এসেছেন। গতকাল বুধবার ঈদের দিনে তেমন ভিড় না থাকলেও আজ ঈদের দ্বিতীয় দিন বৃহস্পতিবার থেকে পর্যটকদের পদচারণ বাড়ছে। তবে পর্যটকদের উপস্থিতিতে বিঘ্ন ঘটাচ্ছে ভাঙাচোরা সড়ক। তবু সড়কপথের বাধা কাটিয়ে পর্যটনকেন্দ্রগুলোয় ছুটছেন পর্যটকেরা।

LEAVE A REPLY