সাসেক্স বিএনপির নতুন কমিটি বাতিলের দাবী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশী তল্লাসীর নামে ভাঙ্গচুরের প্রতিবাদ ও সাসেক্স বিএনপির নতুন কমিটি বাতিলের দাবী জানিয়ে বুধবার রাতে সভা হয়েছে স্থানীয় একটি রেস্টুরেন্টে। সাসেক্স বিএনপির ব্যানারে অনুষ্ঠিত সভায় সাসেক্স বিএনপির প্রতিষ্ঠাতা নেতৃবৃন্দসহ সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রবীণ রাজনীতিবিদ হাজী আব্দুল মান্নান মালিকের সভাপতিত্বে ও আব্দুল ওয়াহিদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাসেক্স বিএনপির সাবেক সভাপতি হাজী রফিক মিয়া, বিএনপি নেতা হাজী আব্দুন নূর, আব্দুল মানিক, মিল্লিক চৌধুরী, রফিক মিয়া, বখতিয়ার খান, সাইফুল ইসলাম, মাসুদ রানা জয়, সাকিব আহমদ, আজাদ আলী, ফখর উদ্দিন, আলে আহমদ, আব্দুল মতিন, আব্দুল আজিজ, মাওলানা আফছর আলী, মইন উল্লাহ, এম এ কাইয়ুম, ফয়ছল সহ অনেকে।

LEAVE A REPLY