দেশের সাতটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে স্নাতক ভর্তি পরীক্ষা নেওয়ার সব প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। এ নিয়ে গতকাল সোমবার (১৯ এপ্রিল) গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) উপাচার্য ও কেন্দ্রীয় ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়ার সভাপতিত্বে ভর্তি কমিটির অনলাইন সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২ মে ও শেষ হবে ১০ জুন।






