সাকিব-মাহমুদউল্লাহকে নিয়ে চিন্তা নেই, বলছেন কোচ

ভদ্রলোক সকাল সকাল কার্ডিফে এসেছেন সেই লন্ডন থেকে। সোফিয়া গার্ডেনস থেকে তাঁকে ফিরতে হলো বিরস মুখে। বৃষ্টিবাধায় খেলাই আর দেখা হলো না এই বাংলাদেশি প্রবাসীর। তবুও তাঁর প্রাপ্তি আছে, কার্ডিফে আসা বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের সঙ্গে একটা সেলফি! কিন্তু মাশরাফিদের প্রাপ্তি কী?

দলে যে টুকটাক চোটাঘাত ছিল, বেশির ভাগই সেরে গেছে। সাকিব আল হাসান-মাহমুদউল্লাহ প্রায়ই সেরে উঠেছেন চোট থেকে। কিন্তু চোট সারলেই তো হয় না। ম্যাচ খেলার জন্য কতটা তৈরি, সেটিও দেখতে হবে। আর সেটি দেখার জন্য পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা হতে পারত আদর্শ।

LEAVE A REPLY