বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী রোববার থেকে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ দেওয়া হলো। তবে স্বল্পসংখ্যক শিক্ষার্থী নিয়ে একাধিক গ্রুপ করে ব্যবহারিক ক্লাস ও একাধিক কক্ষে চলমান পরীক্ষা সশরীর নেওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের সুপারিশের পরিপ্রেক্ষিতে সাভার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে সরকার নির্ধারিত ফি দিয়ে করোনা শনাক্তের পরীক্ষা করাতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।






