সরকার নানা অভিযোগে ২৮টি ফেসবুক পেজ বন্ধ করতে যাচ্ছে

সরকার বিরোধী বিভিন্ন ধরনের তথ্য, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি, জঙ্গিবাদের উত্থান ঘটানো, রাজনৈতিক বিশৃঙ্খলাসহ বিভিন্ন ধরনের গুরুতর অভিযোগে দেশে ও দেশের বাইরে থেকে পরিচালিত  হওয়া সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যমের ২৮টি ফেসবুক পেজ বন্ধ করতে যাচ্ছে সরকার। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী ফেসবুকের ওপর কঠোর নজরদারি রেখে দেশ ও জাতির কল্যাণে ক্ষতিকর এমন ২৮টি পেজকে চিহ্নিত করা হয়েছে। ওই তালিকা অনুযায়ি ব্যবস্থা নিতে সরকারের নীতিনির্ধারক মহলের কাছে পাঠানো হয়েছে।
এক সূত্রে জানা গেছে, চিহ্নিত ফেসবুক তালিকা গুলো হচ্ছে- বাঁশের কেল্লা, বিএনপি প্রথম বাংলাদেশ, দ্বিতীয় আলো, বিদ্রোহী আলো, আওয়ামী দুর্নীতি, ফরায়েজী আন্দোলন, জাগো বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভিশন ২০২১, ফ্রিডম অব স্পিস, লেট ভয়েজ বি হেয়ারড, বিডি ন্যাশনালিস্ট, বাংলাদেশ জামায়াত ই ইসলামী, লন্ডন মহানগর বিএনপি, লন্ডন বাংলা নিউজ, তরুণ প্রজন্ম উল্লেখযোগ্য। এই পেজগুলোর বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য নানা অভিযোগ রয়েছে।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, বর্তমান সরকারের বিরুধ্বে প্রচারণা চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিতে ফেসবুক অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। বেশ কিছুদিন আগে পাবনা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে ফেসবুকের মাধ্যমে সরকার প্রধান দেশ নেত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর ও ব্যঙ্গাত্মক চিত্র প্রকাশকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও সংঘর্ষ সৃষ্টি হয়।ইতিমধ্যে আমরা বেশকিছু প্রচারনাকারীকে আইনের আওতায় এনেছি । তাছাড়া দেশের বাইরে থেকে যারা ফেসবুকে সরকারবিরোধী প্রচারণা করছে তাদের ব্যাপারে খুব শিগ্রীই বেবস্থা নেওয়া হবে ।

LEAVE A REPLY