সরকারি স্থাপনায় এডিস থাকলেও অভিযান নেই

ডেঙ্গু ভাইরাসের বাহক এডিস মশার লার্ভা পাওয়ায় ব্যক্তিমালিকানাধীন ভবনের মালিকদের জরিমানা করছেন ঢাকার দুই সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। ক্ষেত্রবিশেষে কারাদণ্ডও দিয়েছেন আদালত। জুলাই থেকে গতকাল বুধবার পর্যন্ত ভবনমালিকদের প্রায় ৮০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে সরকারি স্থাপনায় এডিস মশার লার্ভা থাকলেও সেখানে কোনো অভিযান নেই।

সরকারের রোগনিয়ন্ত্রণ শাখার সর্বশেষ মশা জরিপে সরকারি দুটি হাসপাতাল, মেট্রোরেল প্রকল্প এলাকা, পাঁচটি বাস টার্মিনাল ও ডিপোতে ঝুঁকিপূর্ণ পর্যায়ে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। দুই সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, সরকারি প্রতিষ্ঠানগুলোকে সিটি করপোরেশনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। এসব স্থাপনায় এডিস মশার লার্ভা যাতে না জন্মাতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে। তবে কত দিনের মধ্যে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, চিঠিতে উল্লেখ নেই।

LEAVE A REPLY