সন্তানের চলার পথ রুদ্ধ করে দিচ্ছেন না তো?

আর দশটা সাধারণ বাঙালি মধ্যবিত্ত ঘরের মেয়ের মতো বড় হচ্ছিল নিশি (ছদ্মনাম)। স্কুলে কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে, কী পরছে বা কী পড়ছে, তার বন্ধুরা কে কোথায় থাকে থেকে শুরু করে যাবতীয় খুঁটিনাটির দেখভাল করেন মা। কলেজ, বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে, চাকরির সুবাদে ঘর ছেড়ে অপরিচিত এক শহরে পাড়ি জমিয়েই বিপাকে পড়ল মেয়েটা। এখানে তো মা নেই, এবার তবে তাকে কে আগলে রাখবে? কে দেখাবে চলার পথ?

ঠিক এমনটাই ঘটেছে বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় নাগরিক সাকিব আলমের (ছদ্মনাম) বেলায়ও। অস্ট্রেলিয়ায় বড় হলেও তাঁর এশীয় বাবা-মা ভুলতে পারেননি রক্ষণশীল সংস্কৃতি। কাজেই ২৫ বছর বয়সে বাড়ির বাইরে বেরিয়ে হুট করেই তিনি আবিষ্কার করলেন, অন্যদের তুলনায় মানসিকভাবে কম করেও পাঁচ বছর পিছিয়ে তিনি। কারও সঙ্গে মিশতে লজ্জা পান। অন্তর্মুখী স্বভাবের জন্য মন খুলে কাউকে জানানো হয় না ভালো লাগা মন্দ লাগার গল্পগুলো। মেয়েদের সঙ্গে কথা বলতে গেলে রীতিমতো তোতলাতে থাকেন। কেন যেন এক বন্ধুর সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক টেকেও না তাঁর। যত দিনে তিনি বন্ধুর সন্ধানে পা বাড়িয়েছেন, তত দিনে চারপাশের পশ্চিমারা বন্ধুমহল নিয়ে জমিয়ে জীবন উপভোগ করছে।

LEAVE A REPLY