লি টাকের কাছে হেরে বিদায় বসুন্ধরার

চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে ২০১৬ সালে ঢাকা আবাহনীর হয়ে হ্যাটট্রিক করেন লি টাক। ৩ বছর পর আজ একই মাঠে হ্যাটট্রিক পেলেন এই ইংলিশ প্লে মেকার। এবার হ্যাটট্রিক মালয়েশিয়ার সুপার লিগের ক্লাব তেরেঙ্গানু এফসির জার্সিতে। যে হ্যাটট্রিকের মাহাত্ম্যটা অনেক বড়। লি টাকের হ্যাটট্রিকে বাংলাদেশের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস চূর্ণ। ৪-২ গোলে এই ম্যাচ জিতে শেখ কামাল ক্লাব কাপের সেমিফাইনালে উঠে গেছে তেরেঙ্গানু। আগামী পরশু ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ কলকাতা মোহনবাগান। একই দিনে অন্য সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনীর সামনে দাঁড়াবে ভারতের আই লিগের দল গোকুলাম কেরালা।

LEAVE A REPLY