লিনউড মসজিদে হামলাকারীর অস্ত্র কেড়ে নিয়েছিলেন সাহসী তরুণ

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে হামলার পর দ্বিতীয় হামলাটি হয় লিনউড মসজিদে। ওই মসজিদে হামলার সময় বন্দুকধারীকে জাপটে ধরে অস্ত্র কেড়ে নিয়েছিলেন এক সাহসী তরুণ। তবে অস্ত্র ফেলে রেখে হামলাকারী পালিয়ে যান। সৈয়দ মাজহারউদ্দিন নামের একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনায় উঠে এসেছে সেই ঘটনা।

গতকাল শুক্রবার ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে স্থানীয় সময় বেলা দেড়টার দিকে জুমার নামাজ আদায়রত মুসল্লিদের ওপর স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলা চালান ব্রেনটন হ্যারিসন টারান্ট নামের এক অস্ট্রেলীয় যুবক। অল্পের জন্য ওই হামলা থেকে বেঁচে যান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। কাছাকাছি লিনউড মসজিদে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। দুই মসজিদে হামলায় নিহত হয়েছেন ৪৯ জন। এর মধ্যে আল নুর মসজিদে ৪১ জন এবং লিনউড মসজিদে সাতজন নিহত হন। একজন হাসপাতালে মারা যান। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন ৪০ জন। এর মধ্যে পাঁচ বছর বয়সী এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।

LEAVE A REPLY