লন্ডন সফররত গাজী টিভির (জিটিভি) ক্রীড়া সাংবাদিক জাওয়াদ নির্ঝর এর ফেইসবুক স্ট্যাটাসে সিলেটি কমিউনিটিকে নিয়ে কটুক্তি করায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে লন্ডনের বাংলাদেশী কমিউনিটিতে। শুধু লন্ডন নয় দেশের অনেক সাংবাদিক এই স্ট্যাটাসের নিন্দা জানিয়েছেন। লন্ডনের অনেকেই এই ফেইসবুক স্ট্যাটাসকে রেইসিজমের সাথে তুলা করে তাকে ব্রিটেন থেকে বহিস্কার ও ভবিষ্যতে ভিসা না দিতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে দায়িত্ব বহির্ভূত কাজে সম্পৃক্ত থাকার অভিযোগের প্রেক্ষিতে জিটিভির ক্রীড়া সাংবাদিক জাওয়াদ নির্ঝর কে তার সমস্ত পেশাগত দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে বলে গাজী টিভির ফেইসবুক পেইজে জানানো হয়েছে। এতে আরো বলা হয় আইনানুগভাবে জিটিভিতে বর্তমানে কিংবা অতীতে কর্মরত যে কোন কর্মকর্তা কর্মচারীর কোন ব্যক্তিগত কর্মকান্ড বা বক্তব্যের দায়ভার জিটিভির নয়।






