রবিবার পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য যুব মহিলা লীগ আয়োজনে এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রথমেই ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার আন্দোলনের বিভিন্ন পর্যায়ে আত্মত্যাগ কারী সকল শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
সংক্ষিপ্ত জীবন কাহিনী পাঠ করেন যুক্তরাজ্য যুব মহিলা লীগের সহ সাধারন সম্পাদক শাহিন লিনা এবং তানাকা নাসরিন পিংকি। ক্ষণজন্মা সঙ্গীত সংগঠক শহীদ শেখ কামাল কে নিয়ে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার স্মৃতিচারণ মুলক লেখা পাঠ করেন নার্গিস সুলতানা।






