লন্ডনে মেজর জেনারেল (অবঃ) মোহাম্মদ আসহাব উদ্দিন ও ডা: শিব্বির আহমদ সুহেল সংবর্ধিত

বিয়ানীবাজার উপজেলার দুই গুণী ব্যক্তিত্ব, কুয়েত ও ইয়েমেনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাস্ট্রদূত, সাভার ও চট্টগ্রাম সেনানিবাসের সাবেক জিওসি, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন এবং তরুন চিকিৎসক বিজিবি ৫২ নং ব্যাটেলিয়ান বিয়ানীবাজারের মেডিকেল অফিসার ডাঃ শিব্বির আহমদ সুহেলকে সংবর্ধনা প্রদান করেছে তিলপাড়া ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে। গত ২৫ জুলাই বুধবার সন্ধ্যা ৭ টায় পুর্ব লন্ডনের ব্লুমুন সেন্টারে সংগঠনের সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় প্রথমেই সংবর্ধিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন সংগঠনের পক্ষে আতাউর রহমান আবু, সুনাম উদ্দিন, নাছির উদ্দিন ফয়ছল ও কবির উদ্দিন ।

LEAVE A REPLY