লন্ডনে মিডিয়া কাপ ক্রিকেট

লন্ডন ও পাশ্ববর্তী শহরের বাংলা মিডিয়াতে কর্মরদের নিয়ে গত বছরের ন্যায় এবারো মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হবে আগামী ২৪ আগস্ট শনিবার পূর্ব লন্ডনের হ্যাকনী মার্স মাঠে। ক্যানারী ওয়ার্ফ গ্রুপের অর্থায়নে এবং লন্ডন ক্রিকেট লীগ ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সার্বিক সহযোগিতায় নয়টি দল দুই গ্রুপে ভাগ হয়ে লীগ পদ্ধতিতে খেলবে। দুই গ্রুপের শীর্ষ ২টি করে দল শিরোপার জন্য নক আউট পর্যায়ে অংশ নেবে। একই দিন বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে । গত বৃহস্পতিবার বিকেলে ক্যানারী ওয়ার্ফ গ্রুপের সু-উচ্চ ভবনের একটি সেমিনার হলে টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলের গ্রুপ ও স্পন্সর বাঁচাই করা হয়।

LEAVE A REPLY