বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক এর মালিকানাধীন মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউজের উদ্যোগে গত শুক্রবার পূর্ব লন্ডনে সিটি হোটেলের ব্যাংকুয়েটিং হলে এক গ্রাহক ও সুধী সমাবেশ এর আয়োজন করা হয়। সোয়েব কবীরের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউস এর প্রধান নির্বাহী খয়রুজ্জামান খান।
মার্কেন্টাইল ব্যাংকের ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান শহিদুল আহসান ও প্রধান আলোচক হিসেবে ভাইস চেয়ারম্যান এ.কে.এম শহীদ রেজা বক্তব্য রাখেন।






