পঞ্চম ভিজিট মাই কর্মসূচিতে অংশ নিতে নর্থ লন্ডনের নিজ সংসদীয় আসনের ফিন্সবারী পার্ক মসজিদ পরিদর্শন শেষে ফেরার পথে ডিম নিক্ষেপের শিকার হয়েছেন লেবার পার্টির লিডার জেরেমি করবিন। এসময় তার সাথে ছিলেন শ্যাডো হোম সেক্রেটারী ড্যায়ান অ্যাবট।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিকে নর্থ লন্ডন পুলিশ স্টেশনে রাখা হয়েছে।

সংবাদ মধ্যম জানিয়েছে তিনি স্থানীয় ফিন্সবারী পার্ক মসজিদ ও মুসলিম ওয়েলফেয়ার হাউজ পরিদর্শনে আসেন রবিবার দুপুরে। এসময় তাকে স্থানীয় মুসলিম কমিউনিটির পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়। তবে ফেরার পথে বেলা ৪টার দিকে তিনি এই অর্তকিত ডিম নিক্ষেপের শিকারহন তিনি।






