যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সম্মানে এক আলোচনা সভা ও সেহরি পার্টি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলাবার রাতে। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশনেন।
যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি আবুল কালাম আজাদের আমন্ত্রনে পূর্ব লন্ডনের বার্ডেট রোড়স্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা গৌছ আলী। যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি ও ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদের সদস্য সচিব হাজী তৈমুছ আলী ও স্বেচ্ছাসেবক দল নেতা শরিফুল ইসলাম এর যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসাইন, নব গঠিত সিলেট জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, প্রবীণ বিএনপি নেতা মনির উদ্দিন বশির, কলচেস্টার বিএনপির সভাপতি মিসবা উদ্দিন, বিএনপি নেতা গুলজার খাঁন,






