লন্ডনে প্রচন্ড ও তুষারপাতের মধ্যে পূর্ব নির্ধারিত বিক্ষোভ সমাবেশে করেছে যুক্তরাজ্য ও অঙ্গসংগঠন। যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে রবিবার দুপুরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্য্যালয় ১০ নং ডাউনিং স্ট্রিটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশনেন।
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশে গুম, খুন, নির্যাতন, নীপিড়নের বিরুদ্ধে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। প্রচন্ড তুষারপাতের মাঝেও বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীর এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন। উপস্থতি নেতা-কর্মীরা বিভিন্ন পোষ্টার ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন সহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত করে রাখেন পুরো সময়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ, সহ সভাপতি আবুল কালাম আজাদ, বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালাম, লন্ডন মহানগর বিএনপির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবেদ রাজা সহ অনেকে।
বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে অনতিবিলম্বে গুম, খুন, নির্যাতন, হামলা, মামলা বন্ধের জোর দাবী জানান। এবং অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবধা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দাবী জানিয়ে বক্তারা বলেন অন্যথায় ব্যাপক গণআন্দোলনের মাধ্যমে আওয়ামী সরকারকে ক্ষমতাচ্যুত করার হুশিয়ারি দেন। সমাবেশ শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী কার্য্যালয়ে একটি স্মারকলিপি হস্তান্তর করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন লন্ডন মহানগর সাধারণ সস্পাদক আবেদ রাজা, সাংগঠনিক সস্পাদক খালেদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য শামীম আরা , সোহেল শরীফ মোহাম্মদ করিম ,সহ কোষাধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান , দফতর সম্পাদক নজরুল ইসলাম মাসুক.সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মাকসুদুল হক ,






