লকডাউন প্রত্যাহার

আগামী সোমবার থেকে ইংল্যান্ডে শর্ত সাপেক্ষে লকডাউন প্রত্যাহার হচ্ছে। এই দিন থেকে প্রিয়জনকে আলিঙ্গন করা যাবে, রেস্টুরেন্টে ও পাবে বসে খাবার খাওয়া যাবে এমনকি আত্মীয়দের ঘরে বেড়ানো এবং থাকাও যাবে।
সোমবার ১০ ডাউনিং স্ট্রিটে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান প্রধানমন্ত্রী বরিস জনসন।
তিনি বলেন, লকডাউন প্রত্যাহার একটি বড় প্রদক্ষেপ, তবে জনগনকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, ভ্যাকসিন কর্মসূচির ব্যাপক সফলতার কারনেই এই সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়েছে। বর্তমানে মৃত্যু হার কমেছে, আক্রান্তের হারও নিয়ন্ত্রনে রয়েছে। তবে তিনি বিদেশী ভ্যারিয়েন্টের ব্যাপারে আরো সর্তক হওয়ার পরামর্শ দিয়েছেন।