রেলওয়ে আর্চগুলোর ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত ক্ষুদ্র ব্যবসায়ের ওপর মারাত্মক প্রভাব ফেলছে

টাওয়ার হ্যামলেটস বারা জুড়ে রেলওয়ে লাইনের নীচের আর্চগুলোতে ব্যবসারত কঠোর পরিশ্রমকারী ক্ষুদ্র ব্যবসায়িদের ওপর মাত্রাতিরিক্ত হারে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত পূণর্বিবেচনার জন্য নেটওয়ার্ক রেল কর্তৃপক্ষের প্রতি আহধ্বান জানিয়েছেন মেয়র জন বিগস।

বেথনাল গ্রীণের ব্যানক্রফট রোডে রেলওয়ে আর্চের নিচের ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিদর্শনে গিয়ে মেয়র বিগস এই আহধ্বান জানান। নেটওয়ার্ক রেল কর্তৃপক্ষের রেকর্ড পরিমান ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত ছোট ও মাঝারি আকারের ব্যবসায়িদের ওপর কতটুকু প্রভাব ফেলছে তা ব্যবসায়িরা মেয়রকে অবহিত করেন। পরিদর্শনকালে মেয়রের সাথে ছিলেন কেবিনেট মেম্বার ফর ওয়ার্ক এন্ড ইকোনোমিক গ্রোথ, কাউন্সিলর মতিন উজ-জামান।

LEAVE A REPLY