দীর্ঘদিন ধরে মোংলা বন্দরে পড়ে থাকা ১৫৫টি রিকন্ডিশন্ড (একবার ব্যবহৃত) গাড়ি নিলামে বিক্রি করার উদ্যোগ নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। ৩০ মে এই নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা। তবে করোনার কারণ দেখিয়ে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা) মোংলা বন্দর দিয়ে আমদানি করা পুরোনো বা রিকন্ডিশন্ড গাড়ির নিলাম আগামী ডিসেম্বর পর্যন্ত স্থগিত করার দাবি জানিয়েছে।






